Home কিশোরগঞ্জ কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

15
ফাইল ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বড় হাওরে এ ঘটনা ঘটে।

নিহত হলুদ মিয়া (৩৭) উপজেলার জয়কা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হলুদ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here