হোসেনপুরে সরকারি সিলযুক্ত চাল মজুত, ব্যবসায়ীর জরিমানা

14

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তায় বিপুল পরিমাণ চাল মজুত রাখায় মেসার্স তৌফিক এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মার্চ) হোসেনপুর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ।

অভিযানকালে ওই প্রতিষ্ঠানে সরকারি সিলযুক্ত বিপুল পরিমাণ চালের বস্তা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, তিনি বিভিন্ন দপ্তর থেকে এসব চাল ক্রয় করেছেন। এ দাবির পক্ষে তিনি ডিও লেটার দেখান।

তবে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন আইন, ২০২৩–এর ৬ ধারা অনুযায়ী সরকারি খাদ্য অধিদপ্তরের চাল বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি বা মজুত করা দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনের দায়ে মেসার্স তৌফিক এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে হোসেনপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন মিয়া প্রসিকিউশন দাখিল করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হোসেনপুর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here