Monday, April 13, 2026
spot_img
Home কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

17
media image
ছবি

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান মিয়া একই ইউনিয়নের মহিষকান্দা গ্রামের রেনু মিয়ার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ভিটিপাড়া গ্রামের একটি বাড়িতে কাঠের আসবাব তৈরির কাজ করছিলেন সুলতান মিয়া। বেলা ১১টার দিকে একটি ড্রিল মেশিনের প্লাগ বৈদ্যুতিক সকেটে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here