Thursday, March 12, 2026
spot_img
Home কিশোরগঞ্জ কিশোরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

6
media image
ছবি

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী প্রভাষক মুমতাজ মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত ইফতি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কিচমতকচুরি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতি স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ শহরের আলোরমেলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী মুমতাজ মুকুল নান্দাইল উপজেলার মুশুল্লি কলেজের প্রভাষক এবং মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। মুকুলের দুই স্ত্রী রয়েছে। বড় স্ত্রী তিন সন্তান নিয়ে শহরের গাইটাল এলাকার জনতা রোডের একটি ভাড়া বাসায় থাকেন। তিনি নান্দাইল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়দের ভাষ্য, ছোট স্ত্রী ইফতির সঙ্গেই বেশি সময় কাটাতেন মুকুল। তবে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। রবিবার রাতেও ঝগড়ার শব্দ শুনেছেন প্রতিবেশীরা। গভীর রাতে জানালার সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় ইফতিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নিহতের স্বামী প্রভাষক মুমতাজ মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here