Thursday, March 12, 2026
spot_img
Home কিশোরগঞ্জ দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

9
media image
ছবি

সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারের দুজনের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের বাসিন্দা মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে ঢাকায় ভর্তি ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মারা যান।

শ্বশুরের মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছালে শোকাহত হন তার জামাই মো. হিরা মিয়া (৪৮)। তিনি একই গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, খবর শোনার পর তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্বশুরের মৃত্যুর প্রায় দুই ঘণ্টা পর তারও মৃত্যু হয়।

ঘটনায় ভরুয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুজনের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। পরিবারটি গভীর শোকে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here