কিশোরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

11
কিশোরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার 

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে  যৌথবাহিনী।

শনিবার মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত খোরশেদ খাঁ  (৫২) অষ্টগ্রাম উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।অষ্টগ্রাম থানার ওসি সোহেব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, উত্তর আব্দুল্লাহপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয়  অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় খোরশেদ খানের বসত ঘরের বাথরুম থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও দা-লাঠিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় খোরশেদ খানকে।

পরে তাকে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় । এ ব্যাপারে অষ্টগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here