Thursday, January 15, 2026
spot_img
19
media image
ছবি

কিশোরগঞ্জ সংবাদদাতা : জেলার পাকুন্দিয়ায় বাথরুমে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী উসমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পৌর সদরের নামা লক্ষীয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুর পিতা এমদাদুল হকের ছেলে এবং সে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মৃত শিশুর চাচা এনামুল হক জানান, দুপুরে মাদরাসা ছুটি হলে উসমান বাড়িতে এসে গোসল করতে বাথরুমে যায়। এ সময় বিদ্যুতের খোলা তারে হাত লাগলে সে গুরুতরভাবে আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ বর্তমানে বাড়িতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here