হোসেনপুরে মাদক সেবনে নিষেধ করায় যুবক খুন

30

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকসেবীদের গাঁজা খেতে নিষেধ করার জের ধরে এক তরুণকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে মাদকসেবী

উপজেলার জিনারী ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মো. রামেল মিয়া (২১) উপজেলার জিনারী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, গত কয়েক দিন আগে উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মাদকসেবী নাঈম মিয়াকে ফেসবুকে মাদক সেবন না করতে একটি স্ট্যাটাস দেন রামেল মিয়া। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। কয়েক দিন পূর্বে মাদকসেবীরা জিনারী এলাকায় গাঁজা সেবন করার সময় রামেল তাঁদের গাঁজা খেতে নিষেধ করেন। এ নিয়ে তাঁর সঙ্গে মাদকসেবীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাদকসেবীরা রামেলকে দেখে নেওয়ার হুমকি দেয়।

জানা গেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত রামেল মিয়া স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একা পেয়ে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালে নিয়ে গেলে, তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আসামি ধরার অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here